খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা ‘আশঙ্কাজনক’
অফিস ডেস্ক|জীবনযাপন
২২ ডিসেম্বর ২০২৫, ১:২৩ PM

নিজস্ব প্রতিবেদন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, মোতালেব শিকদারের মাথায় গুলি লাগে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

অফিস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











