গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
আসন্ন গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় যুক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি নিজের ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করেন।
শেয়ার করা ফটোকার্ডে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লেখা রয়েছে— “গণভোট ২০২৬: দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।”
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়াতে ১১ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে এ ধরনের ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে, যা রোববার পর্যন্ত চলবে। এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করাই মূল লক্ষ্য।
এদিকে, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে সরকারি পর্যায়েও গণভোটের পক্ষে প্রচারণা অব্যাহত রয়েছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










